# Tags

পাঁচবিবি থানা পুলিশ ২০০ পিস টাপেন্টাডল সহ এক যুবককে আটক করেছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: :২৮ আগষ্ট/জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবককে আটক করেছে। আটকৃত যুবক উপজেলার রতনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ জুয়েল (৩২)।

পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০’টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ব্রীজ অতিক্রম করে রতনপুর বাজার যাওয়ার রাস্তায় ওই এলাকার আশরাফুলের বাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক সহ সুজনকে পুলিশ হাতেনাতে আটক করে। সুজন অভিনব কায়দায় মাদকগুলো তার পরনের লুঙ্গিতে পেচেয়ি পাচার করছিল। পুলিশ তল্লাশি করে টাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃত জুয়েল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গতকাল অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করার হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশ উপজেলা থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।